सुस्वागतम्

"संस्कृति सेतु" पर पधारने हेतु आपका आभार। आपकी उपस्थिति हमारा उत्साहवर्धन करती है, कृपया अपनी बहुमूल्य टिप्पणी अवश्य दर्ज़ करें। -- नीलम शर्मा 'अंशु'

रविवार, अप्रैल 19, 2026

कहानी 79 এক মূঠো আলো पंजाबी से बांग्ला

 পজ্ঞাবী গল্প              এক মুঠো আলো

                                                                                    তৃপ্তা কে সিংহ

                                    অনুবাদ – নীলম শর্মা ‘অংশু’


যাও বাবা! এখন ঘুমাতে যাও, ভোরে উঠতে হবে। সকালে কথা বলব, সোনা।' গুরমীত কৌর জিন্দরকে আশ্বস্ত করলেন। জিন্দরের স্ত্রী জাস্সি অনেক দিন ধরেই ফিসফিস করছিল। আসতে-যেতে  যেন সে গুরমীত কাউরের কানে কথাগুলো ঠেসে দিচ্ছে, কিন্তু গুরমীত কাউর খুব একটা পাত্তা দেন নি। জিন্দর চলে যাওয়ার পর, উনি খাটের সাথে হেলান দিয়ে ঝুঁকে তার পা দুটো ছড়িয়ে দিয়ে বসলেন। ঘুম তার চোখ থকে উধাউ।  ঘরের চারি দিকে ঘুরে তাকালেন। বড় ঘর, দেয়ালে কাঠের আলমারী, ড্রেসিং টেবিল আর অনেক সাজসজ্জার জিনিস। সামনে বড়-বড় কাঁচের জানালার উপরে সোনালি ফ্রেমে জড়ানো স্বামী সরদার সতনাম সিঁহের ছবির মালা দেখে দীর্ঘশ্বাস ফেলেন গুরমীত কাউর।

জানালা থেকে দেখা চাঁদের আলো গুরমীতের হৃদয় ছাড়া ঘরের সমস্ত কিছুকে আলোকিত করে। এই চাঁদের আলোতেই গুরমীত এবং সতনামের অনেক রাত কেটেছে বিভিন্ন বিষয়ে কথা বলে।

'সরদার জী, আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে।' গুরমীত কান্নায় ফেটে পড়ল এবং তার স্মৃতির বাক্সের ঢাকনা খুলে গেল।

'আমি তোমাকে বলেছিলাম একদিন তোমাকে রাজপ্রাসাদের মতো বাড়ি করে দিয়ে তার রাজরাণী হিসেবে রাখব। দেখো, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।'  গুরমীতকে জড়িয়ে ধরে একদিন বলেছিল সতনাম।

‘তোমার প্রথম রাতের কথা মনে আছে?’ দুষ্টুমি করে বলল সতনাম। গুরমীত কাউর তার বিয়ের দিনটির কথা মনে রেখেছেন। দশম শ্রেণী পাশ করে আঠেরো তে পা রাখতে না রাখতেই সতনামের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে যায়।

'ছেলেটি স্কুল টীচার। এমন ছেলে রোজ-রোজ পাওয়া যায় না।' বাবা হুকুম শুনিয়ে দিয়েছিলেন।

'হ্যাঁ, অন্তত একবার গিয়ে ছেলের ঘর-বাড়ি তো দেখে এসো।'  মা একটু নিচু গলায় দু-একবার বাবাকে বললেন।

‘সে একজন স্কুল মাস্টার, এখুন বাড়ি না থাকলেও সে নিজেই করে নেবে।’ বাবার সঙ্গে তর্ক করার সাহস মায়ের ছিল না।

বিয়ের পোশাকে সেজে-গুজে, মনের ভীতর অনেক স্বপ্ন নিয়ে কাঁদতে-কাঁদতে গাড়িতে বসলাম। এক ঘণ্টার যাত্রায় আমি আমার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি, আমার বাবা-মায়ের জন্য পর হয়ে গিয়ে।  প্রথম দিন সন্ধ্যায় রীতি অনুযায়ী আমার ও আমার সঙ্গে আসা আমার বউদির বিছানা মাটিতে পেতে দেওয়া হয়। এটি একটি ছোট ঘর এবং তাও আত্মীয়স্বজনে ভরা। পরম্পরা অনুযায়ী ছোট দেওর কে আমার কোলে বসানো হয়, কিন্তু সে কোনো শগুন না নিয়ে লজ্জায় বাইরে দৌড় দেয়। উমস ভরা সেই বিষণ্ণ রাতে আমি ঘুমাতে পারিনি। দ্বিতীয় দিনে অনেক অতিথি চলে গেছে। আমার দাদা আর বউদি ও চলে গেলেন।

রাতে ছোট ননদরা আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিয়ে আসে। ঘর......?

তাজা গোবর ও মাটি দিয়ে লেপো ঘরে তখনও গোয়ালঘরের গন্ধ রয়েছে।  দড়ি দিয়ে তৈরি দুটি খাট পাতবার পর ঘরে খুব একটা জায়গা অবশিষ্ট ছিল না।

আমি যখন ছাদের দিকে তাকালাম, আমার কান্না পাচ্ছিল। খড়ের ছাদটিকে ঘরের নাম দেওয়া হয়েছিল। ঘরে ঢুকে সরদার সাহেব আমার ঘোমটা তুলে চোখের কষ্ট বুঝে ফেললেন।

‘গুরমীত, আমি তোমাকে আমার হৃদয়ের রাজপ্রাসাদে রাণী করে রাখব। শুধু একটু ধৈর্য্য ধর। এই ঘরের কথা ভুলে যাও, আমার ভালোবাসা দিয়ে তোমাকে সুখী করব।’ তারপর আক্ষরিক অর্থে সেই রাতে এবং তার পরে প্রতিদিন তিনি তার সমস্ত কথা রেখেছিলেন।

আমি দুটি ঘর এবং একটি শেডকে একটি বাড়িতে রূপান্তরিত করেছি। শাশুড়ি মাঁ সর্বদা আশীর্বাদ করতেন। পরিবারটি বড় ছিল এবং সতনামের বেতন দিয়ে সব পেরে ওঠা সম্ভব হয়নি। একটা না একটা খরচ লেগেই থাকত। গ্রামের টেইলারিং সেন্টারে গ্রীষ্মের ছুটিতে শেখা সেলাই এখন কাজে লেগেছে। সেলাই মেশিন নিয়ে এসেছিল সতনাম। সারা গ্রামের মেয়ে-বধুরা আমার কাছ থেকে কাপড় সেলাই করিয়ে নিয়ে যায়। সংসারের ছোটখাটো খরচ আমিই চালিয়ে নিতাম।

শীঘ্রই সতনাম পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি তৈরি করেন। তিনটি ঘর, সামনে বারান্দা, এক কোণে রান্নাঘর আর গেটের কাছে বাথরুম।

দিনগুলো ডানা মেলে উড়ছিল। ছোট্ট জিন্দর ও সিমরানের আগমনে আনন্দ বয়ে আনলেও দায়িত্বের বোঝা ভারী হয়ে ওঠে।

দুই বোনকে ভালো বাড়িতে বিয়ে দিয়ে ছোট ভাই মদনের পড়াশুনার দায়িত্ব ও তার কাঁধে। কিন্তু দশম শ্রণির পর মদন আর পড়তে রাজি হয়নি। তাকে এসি মেরামত কোর্স করানো হল।  ভালোই জমে উঠেছিল তার কাজ। তাকে বিয়ে দিয়ে সতনাম নিজের কিছু দায়িত্ব থেকে মুক্তি পান।

ছোট্ট জা (দেওরানী) দর্শী ভালো পরিবারের মেয়ে। এ বাড়ির বড় সংসারে তার দম বন্ধ হয়ে আসত।  বাচ্চাদের সে দূরে ঠেলে রাখত। বারান্দায় রাখা সোফা গুলো তে সে তাদের কে বসতে দিত না।

'ভাবছি, বড় ঘরটা দর্শীকে দিয়ে দি। তার যৌতুকের সমস্ত জিনিস একই ঘরে ধরে যাবে।'

'দেখো, তুমি যা ঠিক মনে কর।'

'আমার ভাল-মন্দ ভেবে আর কী হবে?  সে নতুন বউ, অনেক ইচ্ছা-শখ থাকে।'

‘তোমার কি চলে যাবে ওই কোনেটার ঘরে?’

'আমাদের কি? এত বছর আমরা গোয়ালঘরে কাটিয়েছি। বাড়িতে শান্তি ও সম্প্রীতি থাকা চাই। কাল নিজেই ব্যবস্থা করে দেব।'

এক বছরের মধ্যেই শ্বশুর মশাই আর শাশুড়ি মা পর-পর বিদাই নিলেন। গুরমীত সতনামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেলাইর কাজ করে-করে শারীরিক রূপে একটু দুর্বল হয়ে পড়েছিল। বাচ্চারা বড় হয়ে গিয়েছিল। জিন্দর এবং সিমরন কলেজে যেতে শুরু করেছিল এবং দেওরের ছেলেমেয়েরাও স্কুলের উঁচু ক্লাসে পৌঁছেছিল। বাচ্চাদের পড়াশুনার জন্য একটা বড় ঘরের দরকার ছিল। সতনাম ও গুরমীত ঘরের এক কোণে সংসারের যাবতীয় জিনিস রাখার জন্য তৈরি টিনের ছাউনি দেয়া স্টোর কে একটি ঘরে রূপান্তরিত করল।

ছেলেমেয়েদের লেখাপড়া ও সংসারের অন্যান্য দায়িত্ব মেটাতে গিয়ে বেতন কোথা থেকে আসে আর কোথায় যে চলে যায় তা জানা যায় না।

ভালো সময়ে শহরের উপকণ্ঠে একটি কলোনিতে দস মারলার (প্রায় ২৮০০ বর্গ ফূট) প্লট কিনে রেখে ছিলেন সতনাম। তখন ওই এলাকায় লোকের ঘর-বাড়ি তেমন গড়ে ওঠে নি। তাই যুক্তিসঙ্গত দামে পাওয়া গিয়েছিল। গ্রাম ও পরিবার ছেড়ে শহরে আসার কথা কখনও ভাবেননি সতনাম, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গিয়েছিল। ঘরে যে ফিসফিসানি চলছিল সেটা তাকে ভাবতে বাধ্য করেছিল। একটা ভালো ঘটনা ঘটেছিল। সতনাম ওফিস থেকে কিছু বকেয়া পেমেন্ট পেয়েছিলেন। ওই টাকা দিয়ে তিনি বাড়ির  তৈরির কাজ শুরূ করেন এবং বিভাগে লোনের জন্য আবেদন করেন।

'একটা কথা বলি, আমরা মদনের সঙ্গে বাড়ির কোনো ভাগা-ভাগি করব না, আমাদের আসা-যাওয়া থাকবে। আমরা তার জন্য আমাদের ভাগ ছেড়ে দেব।' গুরমীত সতনাম কে বলেছিল।

'দেখ, তুমি যা ঠিক মনে কর, তাই হবে।'

শহরে বাংলো তৈরির কাজ শুরু করেন সতনাম। সব ঘর গুলো বেশ বড় করা হয়েছিল। খুব শখ করে কাঠের কাজ করানো হল । মেঝেতে মার্বেল বসানো হয়েছিল। একটি মাস্টার বেড রুম তৈরি করো হল। ঘরে রাখা প্রতিটি জিনিস গুরমীতকে সঙ্গে নিয়ে তার পছন্দ অনুযায়ী কেনা হয়েছিল। সত্যিই সতনাম গুরমীতকে রাজপ্রাসাদের রাজরানী করেছিলেন। প্রথম রাতে দেওয়া প্রতিশ্রুতির রক্ষা করেছিলেন।

এর মধ্যই সতনামের পদোন্নতি ও হয়েছিল। সিমরনের জন্য কানাডার বাসিন্দার সম্বন্ধ ও পাওয়া গিয়েছিল। প্রায় চার মাসের মধ্যে সে কানাডায় চলে যায়। জিন্দর একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়ে গেছে।

নিজের জমানো টাকা থেকে সতনাম বাড়ির দোতলা তৈরি করেন। গুরমীত উভয় সময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন এবং পরিবারের মঙ্গল কামনা করতেন।

জিন্দারের ও একটি ভালো সম্বন্ধ্য দেখে বিয়ে দেওয়া হল। পরীর মতো জাস্সিকে ঘরে পুত্রবধূ করে এনে  গুরমীত আনন্দে মেতে ওঠেন। জাস্সি যখন জিন্স-টপ পরে জিন্দরের সঙ্গে ঘুরতে বেরায়ে, গুরমীত উচ্ছ্বসিত হন। এমনকি জাস্সিকে কোনো কাজ করতেও দিতেন না।

গুরমীত দোতলার ভাড়ার প্রতিমাসের পাওয়া ১৫,০০০ টাকাও জাস্সির হাতেই তুলে ধরতেন যাতে সে তার পছন্দ অনুযায়ী খরচ বা সঞ্চয় করূক।

সুখের সংসারে গ্রহন লাগতে আর দেরি কোথায়। একটি রাজপ্রসাদের রাজরানি গুরমিতের সুখের রাজত্বে দু:খের ছোয়া লাগে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই সতনাম হঠাৎ গুরমীতের সঙ্গ ত্যাগ করেন।

সোনালি ফ্রেমে বাঁধানো সতনামের ছবি দেখে গুরমীত অতীতের ভাবনার জগত থেকে বেরিয়ে আসেন। অনেক রাত হয়ে গেছে কিন্তু তার চোখে ঘুম নেই। হৃদয় আক্রান্ত হয়ে উঠছিল। এই সময় তিনি সতনামের কথা মনে করে খুব একাকি বোধ করেন।

এক সপ্তাহ আগে জিন্দরের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় গুরমীত যে কথাবার্তা শুনেছিল, তার মনে পড়ে গেল।

'আজ কিটি পার্টিতে কত অপমানিত হয়েছি জানো? আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করেছে।’ কান্নাজড়িত কণ্ঠে জিন্দরকে বলছিল জাস্সি।

'কেন এমন কী হলো?'

'আর কি হবে?  ওরা বলল, তোমার বাড়ি দেখাও। আমি পুরো বাড়িটি দেখালাম, আমাদের ঘর, তার পর মাঁয়ের ঘর, দোতলা সব।'

'তারপর?'

'তারপর কি ?  সবাই বললো, শাশুড়িকে মাস্টার বেডরুমটা দিয়ে, তুমি নিজে এই ঘরটুকো তে থাকো ?'

'এই ঘরটি কি তোমার কাছে ছোট্টখানি মনে হয়? পার্থক্য হতে পারে।'

'কিন্তু মায়ের ঘরে সব কাজই খুব সুন্দর।'

‘এই ঘরটা কি খারাপ?’ জিন্দর একটু রেগেই জিজ্ঞেস করল।

'আমি কিছু জানি না... তোমার মা একা বসে এত বড় ঘর সামলাচ্ছেন, তিনি কি সেখানে ভাংড়া করবেন?' জাস্সি বলল।

'তুমি কি চাও?'

'আমি শুধু চাই মা ওই ঘর থেকে শিফ্ট হয়ে যাক,  আগে তো বাবা সংঙ্গে ছিলেন। এখন এত বড় ঘর দিয়ে উনি কি করবেন ?

'আচ্ছা.....' জিন্দর কিছুক্ষণ ভাবতে থাকে।

‘তাহলে মা কোন ঘরে যাবে?’

‘তুমি যে কি বল? আমাদের গেস্ট রুমের পাসের স্টোররুমটা তো অনেক বড়। সিঙ্গেল বেড পেতে ও কত জায়গা থেকে যায়। একা মানুষের জন্য তো ওটা সেরা। আর মাও তার পেটি গুলোর পাহারা দেবেন।’ মজা করে বলল জাস্সি।

'আর স্টোরের জানালায় কুলার বসিয়ে দিলেই হল।  এসির কারণে বৃদ্ধ মানুষের তো এমনিতেই হাড় ব্যাথা করে।

'আর মায়ের জামা-কাপড়ে ভর্তি আলমারি বা অন্যান্য জিনিসের ?'

সে সব আর উনি কি পড়বেন, এত হেবি-হেবি। আমি সব ভাঁজ করে একটা পেটি তে রেখে দেব।

সেখানে আর দাঁড়ান কঠিন হয়ে পড়ে গুরমিতের পক্ষে । ধপাস করে এসে বিছানায় পড়ে গেলেন। তার মধুচন্দ্রিমার খড়ের ছাদঘরের কথা মনে পড়ে গেল। তার পর মনে পড়ল টিনের ঘরের কথা। সেলাই করার সময় সূঁচের যন্ত্রণা সেদিন গুলিতে সে কখনো অনুভব করেনি, কিন্তু আজ সেই সূঁচগুলো তার হৃদয়ে বিঁধছে। তার গলা কান্নায় ভেসে আসে।

আর এখন, জাস্সির উস্কানি তে জিন্দর মাকে জ্ঞান দিয়ে চলে গেল।

'আমি তোমাকে রাজরাণীর মতো রাখব,' সতনামের কথাগুলো তার হৃদয়ে বারবার টোকা দিচ্ছিল। তার চোখ থেকে অশ্রুধারা ক্রমশ: গড়িয়ে পড়ে।

‘বড়রা ঠিকই বলেছেন, স্বামীর ভরসায় স্ত্রীর রাজত্ব, লোকটা চলে গেলে, জিনিস, টাকা-পয়সা সব এখানেই, কিন্তু স্ত্রীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়ে।’ ভাবতে ভাবতে ভোরের বেলায় গুরুদ্বারার গ্রন্থী মহাশয়ের পাঠের কন্ঠধ্বনির পর তার চোখে ঘুম আসে।

সকালে ঘুম থেকে উঠল দেরি করে। নিত্যদিনের কাজ ও স্নান সেরে গুরমীত কিছুক্ষণ বসে রাতের কথা ভাবতে থাকেন। তারপর সে দৃঢ় উদ্দেশ্য নিয়ে উঠে তার ওয়ারড্রবের সামনে গিয়ে দাঁড়ায়। সে সূক্ষ্ম সোনালী রঙের সুখ্ম কাজ করা হালকা পেঁয়াজি রঙের পোশাক বের করে, ঠিকমতো পরল এবং মাথায় ওড়না দিয়ে আয়নায় নিজেকে দেখলেন। কানে টপস এবং হাতে চুড়ি পড়লেন।

‘তোমাকে সত্যিই রানীর মতো লাগছে।’ গুরমিতের মনে হল যেন পিছনে দাঁড়িয়ে থাকা সতনাম তাকে দেখে হাসছে।

জাস্সি সোনা! আমি তোমাদের চরণজিৎ আন্কেলের বাড়ি তে অখন্ডপাঠ সাহেব উপলক্ষে যাচ্ছি।'

‘ঠিক আছে মা।’ গুরমীত ভাল ভাবে ই আন্দাজ করেছিলেন যে জাস্সির জিভ তালু তে গিয়ে ঠেকিয়েছে।

'এবং হ্যাঁ! বাবা জিন্দর, কাল রাতে তুমি যে কথা বলছিলে........

'হ্যাঁ মা।' জিন্দর মায়ের কাছে এলে জাস্সির কানও খাড়া হয়ে যায়।

'আমি অনেক ভেবেছি, এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দোতলার ভাড়াটিয়ে তুলে দেব। উপরের বেডরুমটা অনেক বড়। তুমি আর জাস্সি ওটাকে তোমাদের মাস্টার বেডরুম করে ফেলো। ভাড়ার কী আছে... সন্তানের সুখই বড় কথা।' এই বলে গুরমীত মেনগেটের দিকে এগিয়ে গেলেন।

'আরে হ্যাঁ জিন্দর, আমার ঘরের এসি ঠিক করিয়ে দাও। কাল রাতে প্রচন্ড গরম ছিল।' এই বলে গুরমীত বাড়ির সীমানা থেকে বেরিয়ে গেলেন।

জিন্দর তার মায়ের পিঠের দিকে তাকিয়ে রইল, আর জাস্সির কপাল অনেক ভাজ পড়ে গেল।

 

                                ০০০০


            লেখক পরিচিতি – তৃপ্তা কে সিংহ

 

 

পিএইচডি। পঞ্জাবির বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত গল্প প্রকাশিত হয়। একটি ভিন্ন ধরনের গল্পের  টেক্সচার জন্য জনপ্রিয়। পেশায় হোশিয়ারপুরে (পাঞ্জাব) ডেপুটি কমিউনিকেশন মিডিয়া অফিসার।


'ইক দিন' পাঞ্জাবি গল্প সংকলন। প্রিন্সিপাল সুজন সিং পুরস্কার (2015), দলবীর চেতন পুরস্কার (2020), শ্রী রামরূপ আঁণখি পুরস্কার (2021) দিয়ে ভূষিত।


   কৃতজ্ঞতা জ্ঞাপন - নির্বাচিত পঞ্জাবি গল্প সংকলন, জানুয়ারি ২০২৬ 

                                        (ভাষা সংসদ, কলকাতা)


 

 

शनिवार, अप्रैल 18, 2026

कहानी -78 उनकी ट्रैजेडी (हिन्दी)


  27 अप्रैल को आदरणीय बाबूजी रजनीकांत शुक्ल जी की102वीं 
जयंती पर विशेष !


                   उनकी ट्रेजेडी 

                                                                                                                                          0  रजनीकांत शुक्ल

(इस बार यह विशेष कहानी। विशेष इसलिए कि यह हमारे बाबूजी आदरणीय श्री रजनीकांत शुक्ल जी द्वारा लिखित है। इस कहानी का रचनाकाल संभवत: वर्ष 1941 और प्रकाशन समय मार्च, 1945 है। तब उनकी उम्र मात्र 21 वर्ष थी।



 बड़े भईया आदरणीय राजेन शुक्ल जी ने उनकी रचनाओं को बहुत जतन से सहेज रखा था। उस पिटारे में पत्र-पत्रिकाओं के संपादकों से प्राप्त पत्र भी शामिल हैं, जिनमें से कई पत्रिकाएं मेरे शहर कोलकाता से भी प्रकाशित होती रही हैं।कोलकाता हिन्दी साहित्यिक गतिविधियों का पुराना गढ़ रहा है। इलाहाबाद से प्रकाशित पत्रिका सजनी के मार्च 1945 अंक में प्रकाशित इस कहानी को आपके समक्ष प्रस्तुत करने का सुख-आनंद ले रही हूँ।)

               

 

            रेखा को सदा से डायरी लिखने की आदत है। दिन भर की व्यस्तताओं से ऊब कर जब वह रात को कमरे में अकेली होती है, तब डायरी के उन पृष्ठों को खोलकर वह लिख लेती है वह याद जो उस समय तक एक विशेष सीमा लेकर उसके मन में घिरी होती है। सो आज भी वह डायरी लेकर बैठ गई है। पंखे के नीचे बैठी वह विद्युत के धवल प्रकाश पुंज में डायरी के सुनहरे कवर को देख रही है। गहरी नीलिमा में उसका आनन चमक रहा है। हाथों में मिडलिंग पेंसिल है। प्रथम पृष्ठ उसने खोला। आज सन् 41 की पहली जनवरी है - वर्ष का आरंभ। वह लिखने से पहले सोचने लगी भावुक सी।

            पीली सन्ध्या - समय पाँच बजे। पुल के ऊपर वह बैठी है। और सामने धवल वस्त्रों में भावेष्ठित एक गौरवर्ण सज्जन। आँखों में सुनहरी फ्रेम का चश्मा है, और पैरों में कानपुरी चप्पल। नीचे के बहते नीले जल में उनकी दृष्टि मग्न है। जिसमें अंबर के लाल पीले बादल विचित्र रेखा विस्तार कर रहे हैं। सामने का सूर्य पश्चिम के शयनागार में प्रविष्ट हो रहा है, और सज्जन की सम्पूर्ण आकृति भी अपने व्यक्तित्व को लेकर उसके मन में एक रेखा विस्तार कर रही है। उसके भीतर की रेखा और भी विस्तृत हो गई है। लीला ने कहा था - ये वही कलाकार हैं जिनकी इस मास वह कहानी छपी थी, जिस पर तूने कहा था कि लेखक के जीवन में मानों विषाद की गहरी छाया है। वह आगे बढ़ी, परिचय मात्र के लिए, और कहा - ‘नमस्ते’।  प्रति स्वरूप कलाकार सज्जन ने भी दोनों हाथ जोड़ लिए।

            लेंसों के भीतर से उनकी आँखों की विस्मृत झांक पड़ी। और शब्दों के व्यंजन में - मैं आपको पहचान न सका। और शायद आप मुझे ... वह रुक गया और उसने कहा, ‘कलाकार के व्यक्तित्व से कौन परिचित न होगा। नाम का संकेत तो केवल व्यक्ति विशेष के परिचय का आधार मात्र है।’

            बस यहीं तक वह सोच सकी। डायरी का नया पृष्ठ जैसे जीवन का नया पृष्ठ खोल रही है वह। वर्ष के इस नूतन दिन में कलाकार का परिचय आया है। जिसने उसके भीतर की रेखा की और भी विस्तृत कर दिया है। क्या जाने वह कहाँ तक विस्तृत हो सकेगी।

            और उसने लिख लिया मात्र परिचय की उस बात को। जैसे लिखकर वह उसे और गाढ़ा कर रही है। सोचने लगी अनायास जो रेखा उसके भीतर उभर आई है। उसे क्यों न सृजन कर और आगे बढ़ाए। उसे गाढ़ा कर ले। मात्र परिचय की यह बात वह ऐसे कब तक निभा सकेगी, तभी सब ओर से उत्सुकता उभर कर उसके मानस तल में विभिन्न शब्द व्यंजना के रूप में अपना रेखा विस्तार करने लगी। मानती है वह कि अन्तर के रहस्य को बाह्य रेखाओं में व्यक्त न कर वह उन्हें अन्त:स्थल में लीन न रख सकेगी। इस रूप-रेखा के सृजन में उसका अपना जीवन चित्र ही वह खींच सकेगी। जहाँ काल के दूरन्त छोर में जब वह उन्हें पढ़ेगी, तब इसी रेखा आकलन में वह अपने अंकित चित्र को समझ लेगी और अप्रत्याशित रूप से सुख पा सकेगी। तब जैसे इसी सुख की कल्पना में वह डायरी बन्द कर अपने वर्तमान से उलझने लगी, इसी क्रम में वह न जाने कब रजनी के घोर अन्धियारे में वातायन के पार एक तारिका को निहार गंभीर निद्रा में मग्न हो गई। जहाँ उसका वर्तमान, भविष्य की रूप-रेखा को व्यक्त करने लगा।

                                       o o o   

            सुबह की तेज धूप में जब रेखा उठी। तभी उसने अनुभव किया कि बाहर की प्रकाशमयी रेखा अब भी उसके भीतर अन्धकार में पूर्ववत् स्थिर है, और दिन भर की व्यस्तता में भी वह इसे न भूल सकेगी। तब उसी तरह संध्या की गहरी लालिमा में अपने को बिखेर वह चल पड़ी - उसी पुल की ओर - आशा, प्रतीक्षा, अर्चना सब कुछ लेकर। कलाकार के मुख पर आच्छन्न प्रशांत शून्यता के उस बिजड़ित आकार को भूल न सकी थी। तभी उसने अपने सब प्रतिबंधों को तोड़कर कलाकार के पास जा कहा - ‘नमस्ते’।

            कुछ क्षण के विराम के बाद रेखा ने कहा - ‘सचमुच आप बड़ी अच्छी कहानियां लिखते हैं। नारी जहाX विषाद की की काली छाया में डोलती है और पुरुष खेलता है उच्छृंखल सा, ट्रेजेडी को स्थान दे आप अपनी कहानियों में न मालूम एक कैसा अव्यक्त भाव दर्शा जाते हैं। जहाँ मैं सचमुच भूल जाती हूँ अपने आप को।’

            और कलाकार अब संयत न रह सका।  कहा - ‘पुरुष है जो अपनी अकिंचनताओं को नहीं भूला है और कामनाओं को लेकर भी उससे खेल सका है वह, तब भी उसने असंतोष ही पाया है। और नारी तुम जो कहती हो - सो उपेक्षिता है। जीवन की आवश्यकताओं का समझौता मात्र बन कर भी वह उपेक्षित ही रही है। और हाड़ - माँस के इन पुतलों में राग-द्वेष को लेकर जो अंतरद्वंद्व शेष है, उसे ही मैं व्यक्त कर पाता हूँ। तो देखता हूँ कि अंत में ट्रेजेडी ही शेष है। और आज के युग में अपनी भावनाओं को कब तक ट्रेजेडी से अलग एक अस्थिर सुख की कल्पना में प्रश्रय देता और तुम जो जानो मेरे स्वयं के जीवन के संतप्त बिखरे टुकड़ों में यह जो विषाद बिखरा है, सो भीतर की पीड़ा उभर आती है वैसी ही अरूप भावना में।’

      रेखा सुनती रही - वैसी ही बैठी। कल्पनाओं में घिरी हुई। भावना उठती रही कि कलाकार के चरणों पर रख के अपना माथा, जहाँ वह सब भूल जाए कि मैं स्वयं भी अलग एक अस्तित्व हूँ। एक बार आँखें उठाकर देखा - कलाकार की बड़ी बड़ी आँखें लेंसों के पारदर्शक स्तर पर से विशेष ज्योति से झाँक रही हैं जहाँ व्यक्त हो रहा है उसका अस्फुट सा प्रतिबिंब।

      घोर अंधियारी रजनी के भीतर का प्रकाश जब बाहर फूट पड़ा तब धुंधली सी छाया छा गई अंबर के इस छोर से उस छोर तक। जहाँ तारिकाओं के झिलमिल में वह सोचने लगी कि कलाकार से उसका मेल हो जाए तो? और अभिज्ञात्य-वर्गीय उसका समाज? वह पुनः सिहर उठी। उसका पिता रायबहादुर - बड़े से बंगले में जो विलास और ऐश्वर्य की सामग्रियों से सजा है - रहता है। कब उसका पिता चाहेगा कि जीवन के चलते रिश्तों में उसकी पुत्री - रायबहादुर की लड़की - एक सस्ता समझौता कर ले।

      और यह भी वह सोच सकी है कि कब तक यह कलाकार - जिसके भीतर महत्त्वकांक्षा है। ऊँचा व्यक्तित्व है - उसकी बाह्य आवश्यकताओं की पूति कर लेगा। और उहापोह के जाल में वैसी ही उलझती गई - उलझती गई जैसे जाल में फंसी हुई मकड़ी छुटकारा पाने के लिए।

      बंगले के लकदक प्रकाश में साड़ी के सुनहरे छोर को दबाती हुई वह वैसे ही टहलने लगी। जहाँ उसकी आकांक्षा खुलकर खेलती हो। वह सोचती है क्यों आई उसके भीतर यह अरूप भावना जो न चाहकर भी वह उसे प्रश्रय दे सकी है-

      और डायरी के सफेद पृष्ठ जो नित्य वैसे ही भरते चले जाते हैं - उसके व्यक्त क्षणों को अपने भीतर छिपाए। जानकर भी न जान सकी है वह कि यूंही वह परिचय और घनिष्टता से परे प्रेम को स्थान दे बैठी है। जहाँ से पीछे लौटना असंभव सा हो रहा है।

      धवल पृष्ठों की ये काली रेखाएं उसके जीवन के भीतर की परिधि को वैसे ही नापकर उसका परिचय दे जाती हैं। सोचती है कौन जाने कलाकार भी यही सोचता हो तो। और क्यों नहीं?  कलाकार ही तो जीवन के उस स्वरूप की छवि को भी अंकित करने की चेष्टा करता है; जो अंतर के रहस्य को बाह्य रेखाओं में न लाकर उन्हें अन्त:स्थल में ही लीन रखने को विवश रहता है। परिस्थिति और कारण को लेकर वह मर्यादा की अवमानना नही कर सकती। तब वर्तमान - की उपेक्षा वह कैसे कर सकेगी। तभी सब ओर से घुमड़कर - एक बात उसके मन में घर कर गई। नीले अंबर के बादलों - सी जो घुमड़कर टीस मारती है कि वैभव की इस गति में वह जो अब तक चल सकी है तो कब वह उससे भटककर उस पथरीले पथ पर चल सकेगी। जहाँ पद-पद पर आशंका और असुविधा के दुर्गम कंकर बिछे हैं। और यह कलाकार जो उन्हीं को शोभन मानकर चला आ रहा है। जहाँ उसकी गति प्रतिहत नहीं होने पाती हैं। माना कि जीवन के किंचित अवधानों से परे वह अगर कलाकार का साथ देना चाहे तो कलाकार क्या उसे स्वीकार कर लेगा। और ऐसे ही अस्त-व्यस्त रेखाओं के जाल बुनती जब वह पथ का निर्माण कर रही थी, तभी आई महराजिन, कहा - ‘बिटिया, बाबूजी न जाने कब से तुम्हारी राह देख रहे हैं। खाना मेज पर धरा ठंडा हो रहा है।’ और वैसे ही धूमिल रेखाओं में अपने को बिखेरती वह आ गई आलोक भरे कमरे के बीच।

      पिता ने कहा - ‘क्या हुआ बेटी। आज ऐसी उदास सी क्यों हो? और देखो मि० सिन्हा आए थे। अभी-अभी वापिस चले गए। न मालूम तुम कहाँ थी। और देखो इस तरह अंधेरे बाग में न बैठा करो।’

      रेखा सिहर उठी। वहीं जहाँ वह बैठी थी - पेड़ की ठूह से लगा मिट्टी का ऊँचा घरौंदा था, जिसमें असंख्य छिद्रों के बीच उसके भीतर का अँधियारा मानों आलोक भरे कमरे के बीच उसके आँखों के सामने चित्र रूप में आ खड़ा हुआ। कहीं कुछ काट लेता तो?

      पिता ने कहा - ‘और देख रेखा, अब तो मैं न रुकूँगा। मैंने साथ तय कर लिया है। मि० सिन्हा भी अब प्रैक्टिस करने लगे हैं। और मैंने कह दिया है कि विवाह के बाद यह बंगला तुम्हारे प्रैक्टिस के लिए उपयुक्त ही होगा। और मैं... मैं जा रहा हूँ भ्रमण के लिए। जीवन की कोई आकांक्षा मेरे लिए नहीं रह गई है। और तुम्हीं हो बेटी। शेष यही आकांक्षा है कि तुम्हें सुख संपन्न और विवाहित देख सकूं।’

      लेकिन रेखा? वह सोचती रही गुमसुम सी। आलोक भरे कमरे के बीच भी बाग के अंधियारे का वृक्ष उसके सामने आ खड़ा हुआ और उसके तने से लगा मिट्टी का ठूह - जिसके भीतर अंसख्य छिद्र हैं, और घोर अंधियारा है। वहीं से कुछ निकलकर उसे कहीं काट ले!

      वह चिल्ला उठी। हाथ से कौर गिर पड़ा। बेहोश हुई जा रही हैं वह। और पिता - ‘अरे क्या हुआ रेखा... ?’ और रेखा के अस्त-व्यस्त शरीर को उन्होंने लिटा दिया काउच के ऊपर और गुलाब जल के छीटे डालने लगे उसके मुख पर। स्वप्नों की भाँति वह बड़बड़ा रही थी - ‘कलाकार! वह मेरा है। नही... नहीं... पिता क्षमा करो! विवाह... हाँ मैं नहीं कर सकती और वह साँप... अरे वह आ रहा है...।’ और उसके बाद संज्ञाहीन हो गई।

                           o o o

         घंटे भर के उपचार के बाद उसकी चेतना लौटी। मानसिक आघात वह छिपा रही थी। और तभी वह उठकर चली गई अपने शयन कक्ष में। विद्युत के धवल प्रकाश में वह डायरी खोल बैठ गई। जिसके आलोक में काली-काली चींटियां सी रेंगने लगी। द्वन्द्व है मानसतल में। और उसने लिखना शुरू किया एक पत्र......  ‘मेरे जीवन के कलाकार! प्रथम और अंतिम पत्र लिख रही हूँ तुम्हें। एक दिन तुम्हीं ने कहा था - जीवन की आवश्यकताओं का समझौता मात्र है यह नारी। और परवशता के बीच घुटकर उसकी आकांक्षा है, जो मिट-मिटकर उसे अंकिचन बना डालती है। तुम आश्चर्य न करना। मैं तुम्हें प्यार करने लग गई थी। मैं जानती हूँ कि तुम इसे न पूछोगे क्योंकि कलाकार होकर तुम्हीं इसे अच्छी तरह समझ सकते हो। और सोचा था कि ऐसे ही एक दिन हम तुम एक डोर में बंध जाएंगे। जहाँ हम तुम एक रहेंगे। और में जानती थी कि मेरा पिता जीवन में ऐसा सस्ता समझौता मुझे नहीं करने देगा। पर फिर भी विवश थी। जानकर भी न मालूम क्यों तुम्हारी भावनाओं में उलझकर मैं तुम्हारे प्रेम को अपने भीतर प्रश्रय दे सकी। तो सुनो मेरा विवाह होने जा रहा है, परसों पूर्णिमा के पहले पहर में। जब मैं हो जाउँगी मि० सिन्हा बैरिस्टर की पतिप्राणा नारी। लेकिन चौंकना नहीं कि मैं तुम्हें बुला रही हूँ। निमंत्रण दे रही हूँ। अपने बलिदान को देखने के लिए। मुझे विश्वास है कि तुम आओगे।

      एक दिन तुम्हें ही मैंने माना था अपने बिलकुल समीप। तब उसी विश्वास को लेकर मैं तुम्हें एक चीज़ भेज रही हूँ। मेरे जीवन की सबसे कीमती चीज़ - यही डायरी। इन्हीं पृष्ठों के भीतर तुम मुझे पा सकोगे। और मैं - अब मैं एक हिन्दू पति प्राणा नारी हूँ। इसके लिए स्थान नहीं है मेरे पास। पाप होगा वह मेरे लिए। इसीलिए भूल जाना चाहती हूँ तुम्हें।

      और देखो। डायरी का अन्तिम पृष्ठ अधूरा हैं पूर्ण नहीं कर सकी हूँ मैं। वह सन् 41 की इकतीस दिसंबर है। पढ़कर तुम समझ लोगे। और क्या लिखूं। शेष और अन्तिम चुंबन।’  

                            तुम्हारी स्वप्नमयी रेखा।

      और कलाकार को जब से डायरी मिली है तब से एकान्त रजनी में वह उसे पढ़ा करता है। जैसे रात एक नशा है, एकान्त एक मोह। और सब ओर से हटकर उसकी विस्मृति अतीत को भूलकर वर्तमान में निहत हो गई है। और रेखा। वह सोचता है हम दोनों के बीच केवल अतीत की स्मृतियों का संबंध रह गया है। एक दिन आ गई थी यही रेखा, प्रभात की पीली किरण सी। और दिन भर की व्यस्तता के बाद जब उसने चाहा था कि रजनी के अंधियारे में छिपकर वह पा सकेगा अपना अनौचित्य सुख। तभी संध्या की बढ़ती कालिमा में वह वैसी ही गायब हो गई। और कलाकार के पास क्या रह गया- निर्वोध, निगूढ़ एक स्मृति। सोचता है कि रेखा के अलावा और कुछ याद करने की इच्छा नहीं होती।

                          00000

          लेखक परिचय - रजनीकांत शुक्ल

जन्म : 27 अप्रैल, 1924 बिलासपुर। रेलवे विभाग में बतौर कार्यालय अधीक्षक सेवानिवृत्त। देश भर की विभिन्न पत्र-पत्रिकाओं में रचनाएं प्रकाशित। 28 जनवरी 1986 को निधन। 

                                         ====

                      प्रस्तुति व संपादन - नीलम शर्मा 'अंशु'




साभार : सजनी, मार्च - 1945 हेमिल्टन रोड, इलाहाबाद। (रचनाकाल - 1941)

 

                                               =====


कहानी -77 জুত্তি কসূরী पंजाबी से बांग्ला


   পঞ্জাবি গল্প                                          জুত্তি  কসূরী                    

                                                                                                  0   খালিদ হুসেইন      

                                                                                  অনুবাদ – নীলম শর্মা ‘অংশু’

 

 

     নম্রতা আর আমি নৈনিতালের আর্মি স্কুলে একসঙ্গে পড়তাম। পরে সে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আর আমি কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম. এ. করেছি। এই সময় আমাদের মধ্যে টেলিফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় ছিল। তারপর ভারতীয় প্রশাসনিক পরিষেবার পরীক্ষার কোচিংয়ের জন্য আমরা দু’জন আবার দিল্লিতে মিলিত হলাম। আমরা দু’জনেই প্রথম চেষ্টাতেই আই.এ.এস. পরীক্ষা পাশ করে নিলাম। আমাকে জম্মু-কাশ্মীর স্টেট ক্যাডার দেওয়া হলো এবং নম্রতাকে মহারাষ্ট্র। নম্রতার বিয়ে হয়েছিল মুম্বাইয়ের এক বড় শিল্পপতি পরিবারে, কিন্তু শ্বশুরমশাইয়ের অনুরোধে সে ভারতীয় প্রশাসনিক পরিষেবা থেকে ইস্তফা দিয়ে তাদের টেলিকম কোম্পানির চিফ এক্সিকিউটিভ হওয়ার প্রস্তাব গ্রহণ করল এবং খুব দক্ষতার সঙ্গে ব্যবসার প্রসার ঘটাল। এখন আমাদের কথাবার্তা কদাচিৎই হয়, আর তাও শুধু হাই-হ্যালো পর্যন্ত সীমাবদ্ধ।

     তখন আমি জম্মু প্রদেশের ডিভিশনাল কমিশনার ছিলাম, যখন একদিন নম্রতার ফোন এল—
“ইকবাল! আমি জম্মু আসছি, আমার দুই সন্তান আর সাংবাদিক বান্ধবী কে নিয়ে। আমি তোমার বাড়িতেই উঠব। আমার সঙ্গে কোম্পানির সার্ভে টিমও আসছে। তুমি তাদের জন্য কোনো ভালো হোটেলে থাকার ব্যবস্থা করে দিও। সব খরচ কোম্পানি বহন করবে। সে দিক থেকে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমরা জম্মুতে টেলিকম ইউনিট বসাতে চাই।”

     তিন–চার দিন পর নম্রতা তার দলের সদস্যদের নিয়ে জম্মু পৌঁছে গেল। টিমের জন্য আমি এশিয়া হোটেলে ব্যবস্থা করে রেখেছিলাম, আর নম্রতা তার বাচ্চাদের ও সাংবাদিক বান্ধবী কে নিয়ে আমার সরকারি বাংলোয় এসে উঠল। ওর আমার বাড়িতে থাকা আমাকে খুবই আনন্দ দিয়েছিল। আমরা বড় আগ্রহ নিয়ে জীবনের পাতা উল্টেপাল্টে দেখছিলাম—শৈশব, কচি বয়স আর তরুণ বয়সের গল্পের স্মৃতিচারণ করেছিলাম, আর বর্তমান দায়িত্বের আক্ষেপ করে বলেছিলাম।

     সার্ভে টিম তাদের কাজ শেষ করে রিপোর্ট নম্রতার হাতে তুলে দিয়েছিল। তারা মীরাঁ সাহেবের নিকটবর্তী পুরনো অনাবাদি জমির ২০ একর মতো একটি প্লটকে উপযুক্ত বলে চিহ্নিত করেছিল। আমি ডেপুটি কমিশনার ও তহশিলদারকে তাড়াতাড়ি নথিপত্র প্রস্তুত করার নির্দেশ দিয়েছিলাম, যাতে জমির রেজিস্ট্রির প্রক্রিয়া শুরু করা যায়।

     একদিন আমরা সবাই ছাদে বসে সিয়ালকোট শহরের জ্বলজ্বলে আলো দেখছিলাম, তখন নম্রতা ও তার সাংবাদিক বান্ধবী সীমান্ত দেখার ইচ্ছা প্রকাশ করল। আমি রণবীর সিংহপুরার তহশিলদার কে ফোন করে সীমান্ত পরিদর্শনের ব্যবস্থা করতে বললাম। পরের দিন আমরা সবাই সুচেতগড় সীমান্তে পৌঁছালাম। সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। তহশিলদার ও তার কর্মচারীরা, আর নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সেবার জন্য উপস্থিত ছিলেন। আমরা সবাই সেই হলেই লাঞ্চ করেছিলাম যেখানে ১৯৭৩ সালে ভারত–পাকিস্তানের মিলিটারি কমান্ড যুদ্ধবিরতি কে বাস্তব নিয়ন্ত্রণরেখায় রূপান্তর করেছিল এবং এ-সংক্রান্ত মানচিত্রের আদান–প্রদান করেছিল।

     লাঞ্চের পরে আমি নম্রতা, তার বাচ্চাদের এবং সাংবাদিক বান্ধবী কে নিয়ে গেট পেরিয়ে ‘নো ম্যানস ল্যান্ড’-এর মাঝখানে থাকা ব্যারিয়ার পর্যন্ত গেলাম, যার ওপারেই ছিল পাকিস্তানের জমি। খুঁটির পাশে কংক্রিটের তৈরি সীমান্ত স্তম্ভ দাঁড়িয়ে ছিল, যেটিকে এক পিপল গাছ তার শিকড়ে ঢেকে ফেলেছে। এখন এই পিপল গাছটি অর্ধেক ভারত আর অর্ধেক পাকিস্তান হয়ে গেছে। একে যদি রাজনৈতিক নির্যাতন না বলা যায়, তবে আর কী-ই বা বলবেন?

     ব্যারিয়ারের ওপারে পাকিস্তানি পাঞ্জাব থেকেও বিপুল সংখ্যক মানুষ সীমান্ত দেখার জন্য এসেছিল। পাকিস্তানি শিশু আর তরুণ-তরুণীরা আমাদের সঙ্গে হ্যান্ডশেক করে খুশি হচ্ছিল। আমাদের দিক থেকেও একই উষ্ণতা ছিল। তখন আমি দেখলাম, এক চঞ্চল তরুণী—তার নিজের কুমারী স্বপ্নের মাদকতায় ভরা, দেহমাটি থেকে বৃষ্টিভেজা গন্ধ ছড়াতে ছড়াতে—নম্রতার কাছে এসে দাঁড়াল। সে সালাম জানিয়ে নম্রতার খোঁজখবর নিতে লাগল। নম্রতাও তার সঙ্গে সহজভাবেই কথা বলতে লাগল। দুইজনেই গল্পে মেতে উঠল। হঠাৎ নম্রতার নজর পড়ল তার জরি-ওয়ালা পাঞ্জাবি জুতোর দিকে। নম্রতা জুতোর প্রশংসা করে জিজ্ঞেস করল—এই সুন্দর জুতোটি কোথায় তৈরি?

    “কসুরের জুতো। আপনি আমাদের সুরিন্দর কৌরের গান শোনেননি নাকি… ‘জুত্তি কসুরি, প্যারি ন্‌ পুরী, হায় রাব্বা ওয়ে সানু তুরণা পেয়া’… আর কসূরের জুত্তি আর খুস্‌সা (পুরূষদের জুতো) সারা দুনিয়ায় বিখ্যাত,” — তরুণীটি বলল।

     সে একটি পায়ের জুতো খুলে নম্রতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, “বাজি! আপনি পায়ে দিয়ে দেখে নিন… কেমন মানায়।”

     নম্রতা জুতোটি পায়ে দিল, আর সেটি পুরোপুরি ফিট হয়ে গেল। তখন তরুণীটি আরেক পায়ের জুতো টিও খুলে নম্রতার দিক এগিয়ে দিল। নম্রতা দু’পায়ে জুতো পরে একটু হেঁটে দেখল।

    “বাজি! এই জুত্তি আপনার পায়ে দারুণ মানিয়েছে,” পাকিস্তানি তরুণীটি স্নেহভরে বলল।

    “তোমার নাম কী? তুমি কোথা থেকে এসেছ?”        

    “আমার নাম আলিয়া খোখর। আমি দাস্কা থেকে সীমান্ত দেখতে এসেছি। দাস্কা সিয়ালকোটের কাছে একটি বড় শহর। আর আপনি কোথা থেকে এসেছেন?”


     নম্রতা জবাব দিল, “আমি মুম্বাই থেকে এসেছি, আর আমরাও সুচেতগড় সীমান্ত দেখতেই এখানে এসেছি।”

    “আপনার সঙ্গে দেখা হয়ে খুব আনন্দ পেলাম। আমার তো মন ভরে গেল। এখন আমার একটি ছোট্ট অনুরোধ আছে। দয়া করে না বলবেন না। আমার এই ছোট্ট ইচ্ছে পূরণ করে আমাকে সম্মান দেবেন আর আমার মান রাখবেন।”

    “হ্যাঁ হ্যাঁ, বলো… তোমার ইচ্ছে কী?”

    “বাজি,পা থেকে এই জুত্তি আর খুলবেন না। এটিকে ছোট বোনের উপহার মনে করে রাখুন—এই দেখা-সাক্ষাৎকে স্মরণীয় করে দিন।”

     নম্রতা বলল, “তোমার ব্যবহার তো সত্যিই মানিক-মুক্তর মতো, কিন্তু আমি তোমার উপহার গ্রহণ করতে পারছি না। তুমি জুতো ছাড়া খালি পায়ে কীভাবে যাবে?” 

    আলিয়া হেসে বলল, “বাজি, কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করবেন না। গেটের বাইরে আমার গাড়ি দাঁড়ানো আছে। তাতে আমার আরেক জোড়া জুতো রাখা আছে। আমি সহজেই গেট পর্যন্ত হেঁটে যেতে পারব।”

     আমি নীরবে দাঁড়িয়ে এই মনোরম দৃশ্য দেখছিলাম। নম্রতা চোখ ফিরিয়ে আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে উপহার গ্রহণ করতে বললাম। নম্রতা আলিয়াকে বুকে জড়িয়ে ধরল, তাকে দোয়া দিতে লাগল এবং বলল—“ঈশ্বর করুক আমাদের ভাগাভাগি করা নদীগুলো চিরদিন ভালোবাসার সুরে বয়ে যাক। কোনোদিন যেন এদের বুকে বন্যা না আসে।”

     আলিয়া বলল, "আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং দুই দেশের ওপর তাঁর রহমতের বৃষ্টি বর্ষণ করে যাক।”


    “নম্রতা খুব খুশি। সে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। গাড়িতে বসে সে দুই দেশের শান্তি–সম্প্রীতির জন্য প্রার্থনা করছিল। তারপর সে আমাকে বলল - “ইকবাল!মুম্বাই পৌঁছে আমি এই হৃদয়স্পর্শী ঘটনাটি আমার চলচ্চিত্র প্রযোজক বন্ধুকে বলব এবং তাকে এই বিষয়টি নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে বলব, যাতে ঘৃণার দেয়াল ভাঙতে আমরাও একটু অবদান রাখতে পারি।”

     নম্রতার সাংবাদিক বান্ধবীও চনমনে হয়ে উঠছিল। সে বলল, আমিও সংবাদপত্রের জন্য এই সুন্দর সাক্ষাতের ওপর ভিত্তি করে একটি গল্প লিখব, তবে আমার গল্পটি এক নতুন মোড়ে গিয়ে শেষ হবে।”

    “নতুন মোড়…!  সেটা আবার কী?”

    “আমার গল্পে নম্রতা আলিয়াকে পাটিয়ালার জুত্তি উপহার দেবে।”

    “ধুর! তুমি এখানেও ফাঁকি  দেবে নাকি!”
     নম্রতা হেসে তার বান্ধবী কে খোঁচা দিতে লাগল… আর দু’জনে হো হো করে হেসে উঠল।

 

                                               

                                          ----

 

                                      লেখক পরিচিতি — খালিদ হুসেইন

০১ এপ্রিল ১৯৪৫ সালে জম্মু–কাশ্মীরের উধমপুরে জন্ম। স্নাতক ডিগ্রি এবং সাংবাদিকতায় ডিপ্লোমা। চল্লিশ বছরেরও বেশি সময় বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত ছিলেন। উর্দু, হিন্দি, ইংরেজি, পাহাড়ি, গুজরি, ডোগরি, কাশ্মীরি এবং পাঞ্জাবি প্রভৃতি ভাষায় দক্ষ।

প্রখ্যাত জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্যিক পত্রিকায় প্রায় ১৫০টি গল্প প্রকাশিত। ৮০টির বেশি গল্প উর্দু, হিন্দি, ইংরেজি ও মালয়ালম ভাষায় অনূদিত। পাঞ্জাবিতে ১৩টি এবং উর্দুতে ৮টি গ্রন্থ প্রকাশিত। আত্মজীবনী “মাট্টি কুদম করুন্দি ইয়ার” এবং কিছু গল্প-সংকলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি এম.এ./এম.ফিল. পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত।

পুরস্কার —
২০২১ সালে পাঞ্জাবি গল্প-সংকলন “সূলাঁ দা স্যালন”-এর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার।
২০১৪ সালে পাঞ্জাব সরকারের ভাষা বিভাগ কর্তৃক শিরোমণি পাঞ্জাবি সাহিত্যকার সম্মান।
জম্মু ও কাশ্মীরের শিল্প, সংস্কৃতি ও ভাষা অকাদেমি কর্তৃক “তে জেলম বাগদা রেহা” এবং “গোরি ফসল দে সৌদাগর” গল্প-সংকলনের জন্য প্রথম পুরস্কার প্রাপ্ত।

   কৃতজ্ঞতা জ্ঞাপন - নির্বাচিত পঞ্জাবি গল্প সংকলন, জানুয়ারি ২০২৬ (ভাষা সংসদ, কলকাতা)

ब्लॉग आर्काइव

योगदान देने वाला व्यक्ति